লালমনিরহাট থেকে ফেসবুকে মাদকবিরোধী আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে মাদকবিরোধী আন্দোলন শুরু হয়েছে লালমনিরহাটে। ‘হামার লালমনি’ নামের একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে এ আন্দোলন চালানো হবে। বর্তমানে হামার লালমনির সদস্যসংখ্যা দুই হাজারের বেশি।আন্দোলনের কর্মসূচি হিসেবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ৫ নভেম্বর সন্ধ্যায় লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, মাদকবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ৬ নভেন্বর সকালে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়।মঙ্গলপ্রদীপ প্রজ্বালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন।হামার লালমনির আনোয়ার কবির বলেন, ‘আমরা চেয়েছিলাম ফেসবুক ব্যবহার করে মাদকবিরোধী আন্দোলনের শুভ সূচনা করতে। আমরা তা করেছি, ভবিষ্যতে সারা দেশে ফেসবুক ব্যবহার করে যেকোনো জনকল্যাণমূলক আন্দোলন করা সম্ভব বলে মনে করছি।’ —লালমনিরহাট প্রতিনিধি