লালমনিরহাটে কম্পিউটার প্রশিক্ষণের সনদ পত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীদের কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার লালমনিরহাটে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা, লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে অষ্টম ও নবম ব্যাচের ৮০ জন সনদ পান।সনদপত্র বিতরণ করেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক নাজনীন বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের পরিচালক নাসরিন আকতার, লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার ও লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান, জাতীয় মহিলা সংস্থার লালমনিরহাট জেলা শাখার চেয়ারম্যান সফুরা বেগম।সনদ নিতে আসা জান্নাতুল ফেরদৌস জানান, ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করার আগ্রহ আছে তাঁর। —লালমনিরহাট প্রতিনিধি