লালমনিরহাটে এনজিওর ওয়েব পোর্টাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলায় কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। গত রোববার বিকেলে নিজের কার্যালয়ের সম্মেলনকক্ষে এর উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এম হাবিবুর রহমান। ওয়েব পোর্টালে জেলার পাঁচটি উপজেলায় কাজ করে এমন ২২টি এনজিওর সব তথ্য রাখা হয়েছে।

স্থানীয় এনজিও নতুন জীবন রচি (নজীর) লালমনিরহাটের ব্যবস্থাপনায় পোর্টালটি তৈরি করা হয়। যে কেউ পোর্টালে থাকা তথ্য-উপাত্ত দেখতে ও নামিয়ে নিতে পারবেন।

জেলা প্রশাসক বলেন, এত দিন লালমনিরহাটে সরকারি ওয়েব পোর্টাল ছিল আর এখন এনজিও পোর্টাল চালু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নজীরের নির্বাহী পরিচালক নুরুল হক সরকার। আরও বক্তব্য দেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নূর মো. শামসুজ্জামান।

—আব্দুর রব সুজন, লালমনিরহাট প্রতিনিধি