লালমনিরহাটের খবর ওয়েবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনির হাট জেলার প্রতিদিনকার সংবাদ নিয়ে লালমনিরহাট বিডিনিউজ২৪ নামে নতুন একটি ওয়েবসাইট বাংলা নববর্ষের প্রথম দিন থেকে ইন্টারনেটে চালু হয়েছে। ‘শেকড়ের খবর সবার আগে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই অনলাইন পত্রিকায় লালমনিরহাট জেলায় ঘটে যাওয়া সব খবর তুলে ধরা হবে। ইতিহাস-ঐতিহ্য, রাজনীতি, লেখাপড়া, কৃষি, অর্থনীতি, খেলাধুলা ইত্যাদি বিষয়ও এতে আছে। ‘প্রবাসে লালমনিরহাট’ বিভাগে নিয়মিত প্রকাশিত হবে প্রবাসীদের নিজস্ব সব লেখা। লালমনিরহাট বিডিনিউজ২৪-এর সম্পাদক হায়দার আলী। ঠকানা: www.lalmonirhatbdnews24.com—বিজ্ঞপ্তি