প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জাহাঙ্গীর কবির নানক। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শেখ বজলুর রহমান। সম্মানিত অতিথিদের গার্ড অব অনার প্রদান করে মহাবিদ্যালয়ের রেঞ্জার ইউনিট।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্রীদের লেখাপড়ার মাধ্যমে মেধা বিকাশের পাশাপাশি দেশ গড়ার মন্ত্রে দীক্ষিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।