লাস ভেগাসে আজ শুরু হচ্ছে সিইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি স্যামসাং আয়োজিত একটি হ্যাকাথন প্রতিযোগিতার পোস্টারের। হ্যাকাথন শুরু হবে আজ ৭ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ‘কনজ্যুমার ইলেকট্রনিক শোতে (সিইএস)’। এই পোস্টার অলংকরণ করেছেন বাংলাদেশি দুই শিল্পী মানিক ও রতন। বাংলাদেশের এই যমজ দুই ভাই ইতিমধ্যে গ্রাফিকস ডিজাইনের আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি কুড়িয়েছেন।

ইলেকট্রনিকস পণ্যের সবচেয়ে বড় মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) আজ মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হচ্ছে। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। প্রায় দেড় লাখ প্রযুক্তি-প্রতিষ্ঠান এবারের মেলায় তাদের পণ্য আনছে। এবারের মেলায় চালকহীন বিমান ড্রোন থেকে শুরু করে দূরনিয়ন্ত্রিত দরজার তালা ও চশমাও থাকছে।
কনজুমার ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশনের প্রধান শন ডুব্রাভাক গত রোববার বার্তা সংস্থা এএফপিকে জানান, এবারের মেলায় এসে দর্শকেরা আনন্দ পাবেন। কারণ, মেলায় যা প্রদর্শিত হবে, তার বেশির ভাগই নতুন। এতে থাকবে থ্রিডি প্রিন্টার এবং এর নানা অনুষঙ্গ। ডুব্রাভাক বলেন, থ্রিডি প্রিন্টারের বাজার নতুন হলেও দিনে দিনে এর চাহিদা বাড়ছে।
ট্যাবলেট, স্মার্টফোন ও পার্সোনাল কম্পিউটার ছাড়াও এমন সব পণ্য মেলায় থাকবে, যা ইন্টারনেটের সঙ্গে যুক্ত। থাকবে এমন সব স্মার্টফোন, যা দিয়ে ঘরের দরজার তালাও খোলা যায়। থাকবে সুন্দর সুন্দর ব্রেসলেট বা গলার হার, যাতে রয়েছে সেন্সর। এ ছাড়া থাকবে টেলিভিশনের আলট্রা হাই ডেফিনিশন পর্দা। এসব পর্দায় রয়েছে কয়েক শ কোটি পিক্সেল। দক্ষিণ কোরিয়ার এলজি ইলেকট্রনিকস ১০৫ ইঞ্চির এসব পর্দা মেলায় আনছে। মেলায় স্যামসাং আনছে স্মার্ট হোম সার্ভিস। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান