লাস ভেগাসে প্রযুক্তির চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্যালেওর তৈরি আইফোন অ্যাপ চালক ছাড়াই গাড়ি পার্ক করতে পারবে। এ জন্য রেঞ্জ রোভার এভোক গাড়িতে যোগ করতে হবে ভ্যালেও সেলফ-পার্কিং প্রযুক্তি। এতে থাকবে ১২টা আল্ট্রা-সনিক সেন্সর, যেগুলোর ছয়টা গাড়ির সামনে ও ছয়টা পেছনে থাকবে। লেজার স্ক্যানার বসানো গ্রিল ও চারটি ক্যামেরাও থাকবে

বছরের শুরুতেই প্রযুক্তির চমক দেখানো হয় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। এখানে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিকস পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে নতুন সব প্রযুক্তিপণ্যের দেখা মেলে। পুরো বছরের প্রযুক্তির একটা পূর্বাভাসও পাওয়া যায়। চলতি বছরের সিইএস শুরু হয়েছে ৭ জানুয়ারি। শেষ হবে আজ। এবারের মেলায় স্মার্টফোন, কম্পিউটার, রোবট প্রযুক্তির চমক যেমন আছে, তেমনি পরিধেয় প্রযুক্তি, গাড়ির আগামী দিনের প্রযুক্তির নানা চমকও আছে। এবারের মেলায় তিন হাজার ২০০ নির্মাতা প্রদর্শন করছেন তাঁদের তৈরি পণ্য। সেসবের কিছু নমুনা থাকছে এখানে। সূত্র: এএফপি

সোলারপড ২৪০ ডেটা নামে এ যন্ত্র সৌরবিদ্যুৎ-চালিত জেনারেটর এবং একই সঙ্গে থ্রিজি ইন্টারনেট হটস্পট। তৈরি করেছে সানবার্ড সোলার।
সোলারপড ২৪০ ডেটা নামে এ যন্ত্র সৌরবিদ্যুৎ-চালিত জেনারেটর এবং একই সঙ্গে থ্রিজি ইন্টারনেট হটস্পট। তৈরি করেছে সানবার্ড সোলার।