লাসভেগাসে বিশ্বের বৃহত্তম প্রযুক্তিপণ্য মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ৮ জানুয়ারি থেকে লাসভেগাসে শুরু হয়েছে তিন দিনের তথ্যপ্রযুক্তি প্রদর্শনী কনজুমার ইলেকট্রনিকস শো বা সিইএস ২০১৩। বিশ্বের বৃহত্তম প্রযুক্তিপণ্য প্রদর্শনীর আসর এই সিইএস। এক খবরে গার্ডিয়ানের।এ মেলা ঘিরে বিশ্বের বড় বড় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের পসরা সাজিয়েছে। মেলায় সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন করবে প্রতিষ্ঠানগুলো। মেলায় সংবাদ সম্মেলন করে ইতিমধ্যে নতুন অনেক প্রযুক্তি পণ্যের ঘোষণা দিয়েছে মেলায় অংশ নেওয়া প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এবারের মেলায় প্রধান আকর্ষণ হচ্ছে, ট্যাবলেট, ফ্যাবলেট, স্মার্টফোন, ওএলইডি টিভি, স্মার্টফোন, রেফ্রিজারেটর ও চালকবিহীন গাড়ি।আয়োজকেরা আশা করছেন, এবারের সিইএস মেলায় সাড়ে তিন লাখেরও বেশি দর্শনার্থী আসবেন। মেলার বিস্তারিত জানা যাবে http://www.cesweb.org/ এ লিংকে।