লিংকডইনে কীভাবে নিজেকে উপস্থাপন করবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>করপোরেট জগতে নিজের একটা ভালো অবস্থান তৈরি করতে হলে কী করা দরকার, পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে (Linkedin.com) একটি প্রোফাইল খুললেই সে সম্পর্কে আপনি মোটামুটি ধারণা পেয়ে যাবেন। আজকাল অনেক প্রতিষ্ঠান লিংকডইন প্রোফাইল দেখে চাকরিপ্রার্থীর মান যাচাই করে প্রার্থীর দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে ধারণা পেতে চেষ্টা করে। তাই লিংকডইন ব্যবহারের ক্ষেত্রে বিশেষ কিছু আদবকেতা না মানলেই নয়। এ সম্পর্কে লিংকডইন ডট কমে কিছু পরামর্শ দিয়েছেন লিংকডইন বিশেষজ্ঞ সেসিলে জেমেট।