লিঙ্কডইনে যুক্ত হবে নতুন পাসওয়ার্ড পদ্ধতি
পেশাজীবীদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট লিঙ্কডইন ব্যবহারকারীদের নিরাপত্তাব্যবস্থা উন্নত করার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। লিঙ্কডইন ও অনলাইন ডেটিং সার্ভিস ই হারমোনি থেকে ৬৪ লাখ ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরির ঘটনার পর নতুন নিরাপত্তাব্যবস্থা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।লিঙ্কডইন পরিচালক ভিসেন্টি সিলভেরিয়া এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘নিরাপত্তাব্যবস্থা উন্নত করতে আমরা কাজ করছি। লিঙ্কডইন সদস্যদের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’জানা গেছে, লিঙ্কডইন কর্তৃপক্ষ নিরাপত্তাব্যবস্থা হিসেবে নতুন ‘পাসওয়ার্ড’ পদ্ধতি চালু করার পরিকল্পনা করেছে।এর আগে ৭ জুন বুধবার চুরির পাসওয়ার্ড চুরির ঘটনার কথা জানায় লিঙ্কডইন কর্তৃপক্ষ। এক খবরে রয়টার্স জানায়, পাসওয়ার্ড চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে লিঙ্কডইন কর্তৃপক্ষ। আর নিরাপত্তাব্যবস্থা হিসেবে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।লিঙ্কডইনের চুরি যাওয়া পাসওয়ার্ডের তথ্য ‘রাশিয়ান হ্যাকার ফোরাম’ নামের একটি সাইটে পোস্ট করে হ্যাকাররা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন যুক্তরাজ্যের নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রাহাম ক্লুলেই।