লিঙ্কডইনে যুক্ত হলেন বিল গেটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদারদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইটখ্যাত লিঙ্কডইনে যুক্ত হলেন মাইক্রোসফট মোগল বিল গেটস। লিঙ্কডইনে ‘থ্রি থিংস আই হ্যাভ লানরড ফরম ওয়ারেন বাফেট’ নামের একটি ব্লগ পোস্ট লিখেছেন তিনি।লিঙ্কডইন ইনফ্লুয়েন্সার প্রোগ্রাম নামের বিশেষ একটি কর্মসূচির আওতায় বিল গেটস পেশাদার এ প্লাটফর্মে যুক্ত হলেন। এ কর্মসূচির আওতায় লিঙ্কডইন ব্যবহারকারীরা তাঁকে ‘ফলো’ করতে পারবেন। লিঙ্কডইনের ইনফ্লুয়েন্সার কর্মসূচিতে বারাক ওবামা, মিট রমনি, রিচার্ড ব্র্যানসনের মতো ব্যক্তিরাও রয়েছেন। বিল গেটসের লিঙ্কডইন ব্লগ পোস্টের লিংক http://www.linkedin.com/today/post/article/20130612065727-251749025-three-things-i-ve-learned-from-warren-buffett?trk=tod-home-art-large_0