লিনাক্স পেপারমিন্টের নতুন সংস্করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেপারমিন্ট দেখতে এমন
পেপারমিন্ট দেখতে এমন

জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম (ওএস) লিনাক্সের ডিস্ট্রো পেপারমিন্টের নতুন সংস্করণ বাজারে এসেছে। লিনাক্সের আরেকটি ডিস্ট্রো লুবুন্টুর ওপর ভিত্তি করে তৈরি পেপারমিন্টের নতুন ওএস ৪ আগের সংস্করণগুলো থেকে বেশ ব্যবহার উপযোগী বলে জানিয়েছেন নির্মাতারা। মূলত লিনাক্স ব্যবহারকারীদের আরও উন্নত ওএস সেবা দিতে এবং নতুন বৈশিষ্ট্যের হালকা ওএস হিসেবেই পিপারমিন্ট ওএস ৪ তৈরি করা হয়েছে। এতে ব্যবহূত হয়েছে লাইটওয়েট এক্স১১ ডেস্কটপ এনভায়রনমেন্ট (এলএক্সডিই)। মূলত নতুন এবং অপেক্ষাকৃত কম গতিসম্পন্ন কম্পিউটার ব্যবহারকারীদের জন্য বেশ উপযোগী পেপারমিন্ট। বিশেষ করে যারা নোটবুক ব্যবহার করেন তারা হালকা এবং সহজেই ব্যবহার উপযোগী পেপারমিন্ট ব্যবহার করতে পারেন। এর আগে প্রকাশিত পেপারমিন্টের তিনটি সংস্করণেও ছিল নানা সুবিধা আর ব্যবহার উপযোগী বৈশিষ্ট্য। নতুন সংস্করণেও লিনাক্সে অন্যান্য ডিস্ট্রোর মতো নানা ধরনের প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল রয়েছে যা ব্যবহারকারী মূল ওএসটি ইনস্টল করেই পেতে পারেন। পেপারমিন্টের বিস্তারিত এবং ওএসের নতুন সংস্করণ পাওয়া যাবে http://peppermintos.com/guide/downloading ঠিকানায়। —পিপারমিন্ট ডট কম অবলম্বনে কাজী আলম