লুজমাংকিসে চাকরি প্রার্থীদের নিবন্ধন বাড়ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি খোঁজার ওয়েবসাইট লুজমাংকিসে চাকরি প্রার্থীদের নিবন্ধন বাড়ছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। দুই মাসে ১০ হাজারের বেশি চাকরিপ্রার্থী এ সাইটে নিবন্ধন করেছেন। এ ছাড়াও চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো লুজমাংকিস প্ল্যাটফর্ম থেকে প্রার্থী বাছাই করছে।
লুজমাংকিসের প্রধান নির্বাহী নাদিমুর রহমান জানিয়েছেন, ‘ ইনটেলিজেন্ট এলগরিদমযুক্ত লুজমাংকিস জব সাইটটি নিয়ে আমরা আশাবাদী। দক্ষ প্রার্থীরা সহজে যাতে চাকরি খুঁজে পেতে পারে তার জন্য একটি যুগপোযোগী প্ল্যাটফর্ম তৈরি করেছি আমরা।’
সম্প্রতি আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ওয়েব সামিট ২০১৩ আয়োজনে স্টার্ট আপ বা প্রারম্ভিক ব্যবসার উদ্যোগ হিসেবে অংশ নিয়েছিল চাকরি খোঁজার ওয়েবসাইট লুজমাংকিস ডটকম।
এ বছর ২৮ আগস্ট বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে লুজমাংকিস। এই সাইটটি তৈরি করেছেন বাংলাদেশী ডেভেলপাররা।