লুমিয়া ৬২৫ বিক্রি শুরু হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকিয়া ২৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বাজারে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমচালিত নতুন লুমিয়া ৬২৫ স্মার্টফোন বিক্রি শুরু করছে। প্রথম ২৫০ জন গ্রাহকের জন্য রয়েছে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড়। বাংলাদেশে নকিয়ার নির্ধারিত পাঁচটি দোকানে এ ফোন পাওয়া যাবে। বাংলাদেশে নকিয়া এমার্জিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার রাদি আহমেদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘বড় পর্দার এই স্মার্টফোনটি সাশ্রয়ী দামে পরিপূর্ণ সেট।’ —বিজ্ঞপ্তি