লেখা পড়ে শোনাবে কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি কোনো ওয়ার্ড ফাইল পড়ছেন। অনেক সময় লাগছে পড়তে। ভাবছেন, এমন যদি হতো—কম্পিউটার আপনার সহকারীর দায়িত্ব নিয়ে নিল; আপনাকে পড়ে শোনাতে লাগল প্রয়োজনীয় ফাইলটি। হ্যাঁ, পাঠক, এটা সম্ভব। এ জন্য আপনাকে আপনার কম্পিউটারে ছোট্ট একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে। এ সফটওয়্যারটির নাম হলো ‘টেক্সট অ্যালাউড’। এটি আপনাকে যেকোনো টেক্সট ফাইল পড়ে শোনাবে। এমনকি ওয়েবপেজও পড়ে শোনাতে পারবে এটা। চলার পথে বা অবসরে ই-বুক শোনার জন্যও এটা বেশ উপযোগী। নিজের কোনো লেখার প্রুফ রিডিংয়ের ক্ষেত্রেও এটা বেশ কাজের। এ ছাড়া যারা পড়তে অসমর্থ বা বয়সের কারণে দেখতে সমস্যা হয় অথবা কম্পিউটার মনিটরের সামনে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা যাদের জন্য নিষিদ্ধ, তাদের জন্যও খুব কাজের একটি সফটওয়্যার হলো এই টেক্সট অ্যালাউড। এ সফটওয়্যারের সাহায্যে শিশুদের গল্প শোনাতেও পারে কম্পিউটার। পড়ার গতি বা কণ্ঠস্বর—সবই নিজের পছন্দ অনুযায়ী নির্ধারণ করে দেওয়া যায় এই সফটওয়্যারে। এটা দিয়ে যে টেক্সট ফাইল শুধু তাৎক্ষণিকভাবে শোনা যায় তাই-ই নয় বরং পরবর্তী সময়ে শোনার জন্য সেটাকে আবার WAV, MP3, WMA-এর মতো বিভিন্ন অডিও ফরম্যাটেও সেভ করে রাখা যায়। টেক্সট অ্যালাউড সফটওয়্যারটি বিনা মূল্যে নামিয়ে নিতে পারেন www.avaxhome.ws/software/NextUp.TextAloud.v3.0.19.html ওয়েব ঠিকানা থেকে। এর আকার ১৭.১৬ মেগাবাইট। —ফয়সাল হাসান