লেনেভোর ডিলার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মাল্টিপ্ল্যান কম্পিউটার বাজারে লেনেভোর ডিলারদের নিয়ে গ্লোবাল ব্র্যান্ড শুক্রবার এক সম্মেলনের আয়োজন করে। এতে লেনেভো ব্র্যান্ডের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি পণ্যের বাজারে লেনেভোর বিভিন্ন পণ্য যেমন লেনেভো ফ্লেক্স, গেমিং পিসি, ইয়োগা, ডেস্কটপ পিসি, অল-ইন-ওয়ান পিসি ইত্যাদির চাহিদা ও বাজারে অংশীদারদের করণীয় নিয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, লেনেভোর ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক হাসান রিয়াজ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি