লেনোভোর হাতে যাচ্ছে ফুজিৎসু

জাপানের বিখ্যাত পিসি নির্মাতা ফুজিৎসুর পারসোনাল কম্পিউটার (পিসি) পরিচালনা বিভাগটি অধিগ্রহণ করছে চীনের লেনোভো গ্রুপ। তথ্য-প্রযুক্তিসহ অন্যান্য সেবা ব্যবসায় আরও বেশি মনোযোগ দিতেই জাপানি প্রতিষ্ঠানটির দিকে হাত বাড়াচ্ছে লেনোভো। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
জাপানের ব্যবসা বিষয়ক পত্রিকা নিক্কেইয়ের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি মাসেই দুটি প্রতিষ্ঠান চুক্তি করবে। এর ফলে ফুজিৎসুর প্রায় দুই হাজার কর্মী লেনোভোতে চলে যাবেন।
লেনোভো ও ফুজিৎসুর চুক্তি নিয়ে ফুজিৎসুর কোনো কর্মকর্তা মন্তব্য করেননি। লোনোভোর মুখপাত্র এ বিষয়ে বলেছেন, গুঞ্জন বিষয়ে তাঁরা মন্তব্য করতে চাননা।
তবে নিক্কেইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী লেনোভোর সঙ্গে যৌথভাবে পিসির নকশা, উন্নয়ন ও তৈরি করতে পারে লেনোভো। অথবা ফুজিৎসুর পিসি ইউনিটের বড় একটি শেয়ার চলে যেতে পারে লেনোভোর হাতে।