লেনোভোর প্রকৌশলী অ্যাস্টন কুচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাস্টন কুচার
অ্যাস্টন কুচার

চীনের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোতে প্রোডাক্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দিয়েছেন মার্কিন অভিনেতা ও প্রযোজক অ্যাস্টন কুচার। সম্প্রতি লেনোভো তাঁদের নতুন কর্মী হিসেবে অ্যাশটন কুচারের নাম টুইটারে প্রকাশ করেছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এক খবরে জানিয়েছে, লেনোভো কর্তৃপক্ষ সম্প্রতি অ্যাস্টন কুচারের পরিচয় পত্র (আইডি কার্ড) তৈরি করেছে যাতে কুচারের পদবি হিসেবে প্রোডাক্ট ইঞ্জিনিয়ার লেখা রয়েছে।

অ্যাস্টন কুচারের আইডি কার্ড
অ্যাস্টন কুচারের আইডি কার্ড



অভিনেতা, মডেল, প্রযোজক হিসেবে পরিচিতির পাশাপাশি প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে অ্যাস্টন কুচারের খ্যাতি রয়েছে। সিলিকন ভ্যালির তারকা উদ্যোক্তাদের মধ্যে কুচার অন্যতম। বিভিন্ন উদ্যোক্তা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন তিনি। ‘টু অ্যান্ড অ্যা হাফ ম্যান’ খ্যাত কুচার টুইটারের শুরুর দিকেই এটি ব্যবহার শুরু করেছিলেন।

সম্প্রতি অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘জবস’-এ স্টিভ জবসের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

অভিনয়, প্রযোজনা, উদ্যোক্তা পরিচয়ের পাশাপাশি এবার লেনোভোর প্রোডাক্ট ইঞ্জিনিয়ারের পদেও এলেন অ্যাস্টন।