লেনোভোর ফ্যাবলেট বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেনোভোর ছয় দশমিক চার ইঞ্চি মাপের ডিভাইস।
লেনোভোর ছয় দশমিক চার ইঞ্চি মাপের ডিভাইস।

যাঁরা স্মার্টফোনের চেয়ে একটু বড় মাপের ডিভাইস ব্যবহার করতে চান তাঁদের জন্য ফ্যাবলেট উপযুক্ত হতে পারে। সম্প্রতি ছয় দশমিক চার ইঞ্চি মাপের একটি ডিভাইস দেশের বাজারে বিপণন শুরু করেছে স্মার্ট টেকনোলজিস। লেনোভো ওই ডিভাইসটিকে ফ্যাবলেট বলে। এতে ট্যাবলেট কম্পিউটারের বেশ কিছু ফিচার রয়েছে।

ফ্যাবলেটটিকে রয়েছে ৩ জিবি র‍্যাম। এর পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে ব্যবহৃত হয়েছে ডলবি সাউন্ড। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেক এমটি ৮৭৩৫ চিপসেট। এর ব্যাটারি চার হাজার ৫০ মিলিঅ্যাম্পিয়ারের। এর দাম ১৬ হাজার ৯৯৯ টাকা। এটি কিনলে এক বছরের বিক্রয়ত্তোর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি।