লেপ-কম্বলের যত্নআত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়মিত যত্ন করলে শীতের কাপড় বর্ণিলই থাকবে
নিয়মিত যত্ন করলে শীতের কাপড় বর্ণিলই থাকবে

কাপড়ের ধরন, রঙের বিভিন্নতা, আর ময়লার ধরণবলেদেবে কোনোটাতে দরকার পড়বে লন্ড্রি ওয়াশ, আবার কোনটা ড্রাই ওয়াশ করলেই চলবে। ভোরের দিকে কাঁথাটা গায়ে টেনে নিতেই যেন মনে হয়, শীত চলে এল। আর কিছুদিন পরই তো লেপ-কম্বল আর শীতপোশাক বের করতে হবে। তবে এক বছর ধরে তুলে রাখা শীতের এসব কাপড় ও পোশাক ব্যবহারের আগে চাই একটু যত্ন।

অনেক দিন ঘরে থাকার ফলে যেকোনো কাপড়েই একধরনের গন্ধ হয়, থাকে রোগজীবাণু, পড়তে পারে দাগও। তুলে রাখা হলেও ময়লা হয়ে যেতে পারে এগুলো। পোকামাকড়ের উপদ্রবও হতে পারে। শীতপোশাকের যত্নআত্তি নিয়ে পরামর্শ দিয়েছেন টপ ক্লিন বাংলাদেশ লিমিটেড গুলশান শাখার বিপণন ব্যবস্থাপক গোবিন্দ সাহা। তিনি জানান, কাপড়ের ধরন, রঙের বিভিন্নতা, আর ময়লার ধরণবলেদেবে কোনোটাতে দরকার পড়বে লন্ড্রি ওয়াশ, আবার কোনটা ড্রাই ওয়াশ করলেই চলবে।

টপ ক্লিন বাংলাদেশ লিমিটেড নিউমার্কেট শাখার বিপণন ব্যবস্থাপক মো. কহিনুর ইসলাম আরও জানালেন, কম্বলসহ শীতের যেকোনো কাপড়ে বেশি ময়লা এবং দাগ পড়লে লন্ড্রি ওয়াশ করা যেতে পারে। তবে লন্ড্রি ওয়াশে কাপড় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। শীতের যেকোনো পোশাকই ড্রাই ওয়াশের উপযোগী; বিশেষ সমস্যায় পড়তে হয় লেপ নিয়ে। ফারের লেপ হলে করিয়ে নিন ড্রাই ওয়াশ। শিমুল তুলার লেপ রোদে ভালোভাবে শুকিয়ে নিন। তবে লেপের কভার অবশ্যই ধুয়ে নিতে ভুলবেন না।

খেয়াল রাখুন
ড্রাই ওয়াশ উপযোগী কাপড় ঘরেও পরিষ্কার করা যাবে। সে জন্য শ্যাম্পু দিয়ে ধুতে হবে। আর লন্ড্রি ওয়াশ উপযোগী কাপড় গুঁড়া সাবান মেশানো পানিতে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখার পর ধুয়ে ফেলা যায়। তবে কাপড় শুকাতে দু-তিন দিন সময় লাগলে কাপড় নষ্ট হওয়ার পাশাপাশি থাকে রং নষ্ট হওয়ার আশঙ্কাও।

টপ ক্লিন বাংলাদেশ লিমিটেড, ব্যান্ড বক্স লন্ড্রি সার্ভিস, ক্যালকাটা ড্রাই ক্লিনার্স, বেস্টক্লিন ও টিপটপ থেকে ধোয়ানো যাবে শীতের প্রয়োজনীয় কাপড়।

সম্ভাব্য খরচ
কম্বল ৩৫০-৪০০ টাকা, লেপ (ফারের) ৪৫০-৫০০ টাকা, জ্যাকেট ১২০ টাকা, শাল ১৪০ টাকা, স্যুট ১০০ টাকা।