লোকসান হচ্ছে ফেসবুকের!
আয় বাড়লেও এখনও লোকসানের বৃত্ত থেকে বের হতে পারেনি বিশ্বের সর্ববৃহত্ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। বছরের তৃতীয় প্রানি্তক অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর এ তিন মাসের হিসেব অনুযায়ী, ফেসবুকের আয় ৩২ শতাংশ বেড়েছে তারপরও ৫ কোটি ৯০ লাখ ডলার লোকসান হয়েছে প্রতিষ্ঠানটির। খবর বিবিসি অনলাইনের।ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক তৃতীয় প্রানি্তকে আয় বাড়িয়ে ১২৬ কোটি ডলারে পঁেৌছেছে। যদিও ফেসবুকের আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে তবে লোকসানের ধারা থেকে এখনও বের হয়ে আসতে পারেনি। গত মে মাসে শেয়ারবাজারে আসার পর থেকে ফেসবুক শেয়ারের দাম ৫০ শতাংশেরও বেশি কমে গেছে। তাই মুনাফায় ফিরতে ফেসবুক কর্তৃপক্ষ বিভিন্ন রকম চষ্টো করছেন। লাভ বাড়াতে মোবাইল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন বাড়িয়ে দেওয়ারও পরিকল্পনা করেছে ফেসবুক।এ প্রসঙ্গে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্প্রতি জানান, ফেসবুকে ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে যার মধ্যে ৬ কোটি মুঠোফোনে ফেসবুক ব্যবহারকারী। মোবাইল প্ল্যাটফর্ম উন্নত করে ফেসবুকের আয় বাড়ানোর পরিকল্পনার কথা জানান জাকারবার্গ।