লোকাল বাসে ভিড় এড়ানোর উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* বাসের একদম পেছনের দিকের কয়েকটি আসনে ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করা যায়। এতে করে তরুণেরা বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের আশায় বাসে উঠেই পেছনের দিকে চলে যাবে। এ ছাড়া মাঝবয়সী ব্যক্তিদের জন্য পুরোনো দিনের বাংলা গান শোনা বা দেখানোর ব্যবস্থা রাখলেও একই ফল পাওয়া যাবে। আর একেবারে বৃদ্ধরা সামনে বসলেও সমস্যা নেই। এতে করে নারীদের জন্য সংরক্ষিত আসনগুলোয় নারীরাই বসার সুযোগ পাবে।
* প্রতিটি স্টপেজে মিশা সওদাগর, ডন, ডিপজলদের বিশাল ব্যানার লাগানো উচিত। বাসচালক তাঁদের ভয়ে এক স্টপেজে বেশিক্ষণ দাঁড়াবে না। এতে যাত্রীদের সময়ও কম অপচয় হবে। রাস্তায় যানজটও বাধবে না।
* বাসের দরজার সঙ্গে মৌসুমী, শাবনূর থেকে শুরু করে হালের মাহি কিংবা পরিমনিদের ছবি সেঁটে দেওয়া যায়। তাহলে কন্ডাক্টররা আর দরজায় ধাই ধাই করে আঘাত করবে না, কানে তালা লাগার মতো শব্দও উৎপন্ন হবে না। দরজাটা তারা ছুঁয়ে দেবে আলতো করে। যাত্রীদের কান বাঁচবে, হবে না বিরক্তির উদ্রেক।
* প্রতিটি বাসের পেছনে সেঁটে দিতে হবে দুর্ঘটনার ছবি। অথবা দেওয়া যায় জাতীয় জীবনের সবচেয়ে অপ্রিয় মানুষদের ছবিও। ওই ছবিগুলো চালকদের ভালো লাগার কথা নয়। এমন ছবি সাঁটাতে হবে, যেন দেখলেই শিউরে উঠতে হয় কিংবা গা জ্বালা করে। আর এর ফলে চালক যত্রতত্র বাস না থামিয়ে চলে যাবে সামনে।