লোগোতে পরিবর্তন এনেছে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের লোগো
গুগলের লোগো

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের লোগোতে এবার পরিবর্তন এল। পাশাপাশি গুগলের সব পণ্য ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য নতুন ‘নেভিগেশন বার’ও চালু করেছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে লোগো এবং নেভিগেশনসুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। এর আগে সার্চ ইঞ্জিন ইয়াহু এবং বিং নিজেদের লোগো পরিবর্তন করে।২০১০ সালের পর এবারই প্রথম নিজেদের লোগোতে পরিবর্তন এনেছে গুগল। নতুন লোগো আকারে আগেরটির চেয়ে কিছুটা ছোট। বর্তমান লোগোর পাশাপাশি আগের লোগো দেখলে পরিবর্তনগুলো ভালোভাবে বোঝা যায়। বেশ কিছু দৃশ্যমান পার্থক্য রয়েছে লোগোর মধ্যে। লোগো ছাড়াও আগে গুগলের সব পণ্য থাকত ওপরে কালো রঙের একটি বারের মধ্যে। এবার সেটি পরিবর্তন করে গ্রিড অ্যাপ মেন্যুতে সুবিধা আনা হয়েছে, যেখানে একই সঙ্গে গুগলের সব পণ্য পাওয়া যাবে।গত ফেব্রুয়ারি মাসে নিজেদের লোগো পরিবর্তনের পরীক্ষা শুরু করে গুগল। মূলত কম্পিউটার, মুঠোফোন, ট্যাবলেট কম্পিউটারসহ সব যন্ত্রে একই রকমের ব্যবহার অভিজ্ঞতা দিতে গুগল বেশ কিছু উদ্যোগ নেয়। এর ফলে নিজেদের লোগো এবং নেভিগেশন মেন্যুতে এ পরিবর্তন আনা হয়। একই পরিবর্তন এখন অ্যান্ড্রয়েড, গুগল ক্রোমের পাশাপাশি গুগল ড্রাইভেও ব্যবহূত হচ্ছে। ব্যবহারকারীদের নতুন কিছু অভিজ্ঞতা দিতে নানা উদ্যোগ নিচ্ছে বিশ্বখ্যাত সব প্রতিষ্ঠান। এ পরিবর্তনের মাধ্যমে গুগলও জানিয়ে দিল এ তালিকায় তারাও আছে। গুগলের একজন মুখপাত্র জানান, কীভাবে আরও সহজে ব্যবহারকারীদের গুগল এবং গুগলের অন্যান্য সেবা ব্যবহার করার অভিজ্ঞতাকে সহজ করা যায় সে বিষয়টি নিয়ে গুগল প্রতিনিয়ত কাজ করছে। —টেকক্র্যাঞ্চ ও ম্যাশএবল অবলম্বনে কাজী আলম