ল্যাপটপ আইডিয়ার প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) আয়োজনে ল্যাপটপ আইডিয়া উদ্ভাবন-বিষয়ক প্রতিযোগিতা-২০১১-এর প্রথম পর্ব গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। মানুষের কল্যাণে ল্যাপটপের ব্যবহার এবং এর কার্যকারিতা বাড়ানোই এ প্রতিযোগিতার উদ্দেশ্য। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১৩০ জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত ৩০টি দল অংশ নেয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শীর্ষ তিনটি স্থান অর্জনকারীদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। —বিজ্ঞপ্তি