ল্যাপটপ কম্পিউটারে উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ের মাস উপলক্ষে ফুজিৎসুর ল্যাপটপ কম্পিউটারে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে কম্পিউটার সোর্স লিমিটেড। স্ক্র্যাচ এন উইন নামের এ কর্মসূচিতে ল্যাপটপ কিনলেই পাওয়া যাবে উপহার। গতকাল বুধবার ঢাকায় কম্পিউটার সোর্সের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্স লিমিটেডের পরিচালক মহিবুল হাসান, বিপণন ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, পণ্য ব্যবস্থাপক রেজাউল করিম। সম্মেলনে জানানো হয়, ফুজিৎসু ল্যাপটপ কিনে এই কর্মসূচিতে পাওয়া যাবে মোটর সাইকেল, ফুজিৎসু মিনি ল্যাপটপ, হার্ডডিস্ক ড্রাইভ, মাউসসহ নানা উপহার। গতকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। —নুরুন্নবী চৌধুরী