ল্যাপটপ কিনে আটজনের হেলিকপ্টার-ভ্রমণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেলের ল্যাপটপ কম্পিউটার কিনে হেলিকপ্টারে চড়ে ঢাকায় আকাশ-ভ্রমণের সুযোগ পেলেন নয়জন ক্রেতা। গত শনিবার (এই হেলিকপ্টার-ভ্রমণের আয়োজন করা হয়। নয়জন ক্রেতা হলেন: ইলিয়াস হোসাইন, মাহমুদুর রহমান, নাজমুল ইসলাম, হাবিবুর রহমান, অভীক চাকমা, তানজিন ফারহাত, কাওছার নাসিমা ও ধন অং মারমা। এ সময় কম্পিউটার সোর্সের পরিচালক এ ইউ খান, শামসুল হুদা এবং ডেল বাংলাদেশের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক খলীলুল হক ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। এ বছরের গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলায় ঘোষিত ‘হেলিকপ্টার রাইড’ নামের এই বিশেষ প্রচারণায় কম্পিউটার সোর্স পরিবেশিত ডেল ল্যাপটপ কিনে ক্রেতারা কার্ড ঘষে এই সুযোগ পেয়েছিলেন। —বিজ্ঞপ্তি