ল্যাপটপ কিনে ক্রেতা পেলেন বাইক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসারের অ্যাস্পায়ার ইএস১-৪১১ ল্যাপটপ কিনে মোটরবাইক উপহার পেলেন আমিনুল ইসলাম নামের একজন ক্রেতা। গত ঈদে ‘এসার ঈদ ডাবল ধামাকা’ নামের অফারে অংশ নিয়ে তিনি এ উপহার জিতে নেন। ঢাকার রায়ানস কম্পিউটারস থেকে ২৬ হাজার টাকায় ল্যাপটপটি কিনে স্ক্র্যাচ কার্ডে বিজয়ী হিসেবে পুরস্কার পান তিনি। গত শনিবার বিসিএস কম্পিউটার সিটির এসার মলে বিজয়ীকে পুরস্কার হস্তান্তর করা হয়।
এ সময় এসার বাংলাদেশ, এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডসহ রায়ানস কম্পিউটারসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি