ল্যাপটপ কেনার আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবারের পর  ল্যাপটপ কম্পিউটারের অন্যতম একটি দিক এটি সহজে বহনযোগ্য।এ জন্য যে ল্যাপটপটি কিনছেন সেটার ওজন কেমন তা দেখে নেবেন। বাজারে যে ল্যাপটপগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোর ওজন প্রায় দুই কেজি বা এর বেশি। আরও হালকা ল্যাপটপ যদি পছন্দ করেন এবং বাজেট ভালো থাকলে ম্যাকবুক এয়ার নিতে পারেন।স্বল্প বাজেটের মধ্যে নেটবুক নিতে পারেন, এর ওজন কম। ল্যাপটপ কেনার সময় দেখে নিন, যে ব্র্যান্ডের পণ্যটি কিনছেন সেটার ওয়ারেন্টি কত দিনের। এ ছাড়া ইউএসবি পোর্ট কতগুলো রয়েছে, তাও দেখে নিন। এখনকার ল্যাপটপগুলোয় ইউএসবি ৩.০ পোর্ট চলে এসেছে। অনেক ল্যাপটপে আবার ইউএসবি ২.০ এবং ৩.০ দুই সংস্করণই রয়েছে। কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি কার্ড, চার্জার, ব্যাগ ইত্যাদি আনুষঙ্গিক জিনিসপত্র যা আপনার ল্যাপটপের সঙ্গেই পাচ্ছেন তা বুঝে নেবেন। এ ছাড়া সব সময় অনুমোদিত ডিলার, আমদানিকারক, বিশ্বস্ত মাধ্যম বা দোকান থেকে ল্যাপটপ কিনুন। পুরোনো ল্যাপটপ কেনা থেকে বিরত থাকার চেষ্টা করুন। এর পরও কিনতে হলে ভালোভাবে যাচাই করুন এবং দেখেশুনে পরিচিত কারও কাছ থেকে নিন। কেনার আগে কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞ কোনো বন্ধু বা আত্মীয়স্বজনের সহযোগিতা নিতে পারেন।  আপনার বাজেটের মধ্যে ল্যাপটপ কেনার জন্য দুই-এক দিন বাজারে ঘুরে যাচাই বাছাই করে দেখুন। —আছিব চৌধুরী