ল্যাপটপ ক্রেতা পেলেন মোটরসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসার ল্যাপটপ কিনে বাম্পার পুরস্কার জিতে নিলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বাসিন্দা মোহাম্মদ আইয়ুম খান। ৭ থেকে ৯ জুন ঢাকায় অনুষ্ঠিত ল্যাপটপ মেলায় কম্পিউটার কিনে এ পুরস্কার জিতেছেন তিনি। মেলার শেষ দিন র‌্যাফেল ড্রয়ে কুপন তুলে বিজয়ীর নাম ঘোষণা করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার। আইয়ুম খানকে বাংলাদেশের এসার পণ্যের পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের (ইটিএল) প্রধান কার্যালয়ে গত বৃহস্পতিবার পুরস্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইটিএলের মহাব্যবস্থাপক সালমান আলী খান। —বিজ্ঞপ্তি