ল্যাপটপ ক্রেতাদের জন্য সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাপটপ কম্পিউটার ক্রেতাদের ইন্টারনেট সংযোগ দিচ্ছে কম্পিউটার সোর্স লিমিটেড। এ বিষয়ে সম্প্রতি সিটিসেলের সঙ্গে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, কম্পিউটার সোর্সের যেকোনো শাখা থেকে ফুজিৎসু, ডেল ও এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কিনলে একটি ডিসকাউন্ট কুপন দেওয়া হবে। এ কুপন এবং ল্যাপটপ কেনার চালানপত্র দেখিয়ে ক্রেতারা নির্দিষ্ট সিটিসেল কাস্টমার পয়েন্ট থেকে জুম আলট্রা মডেম কেনায় ২৫ শতাংশ ছাড় পাবেন। —বিজ্ঞপ্তি