ল্যাপটপ নেটবুকের বাজার থমকে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার প্রযুক্তি বাজারে ল্যাপটপ ও নেটবুক কম্পিউটারের বেচাকেনা বেশ থমকে আছে। গত মাসেও ছিল একই অবস্থা। বিক্রেতারা জানালেন, তিন-চার মাস ধরে প্রযুক্তি বাজারের অবস্থা একই রকম। বেশির ভাগ ক্রেতাই তাঁদের ল্যাপটপ, নেটবুক সার্ভিসিং করাতেই আসছেন।
গতকাল শনিবার ঢাকার কয়েকটি প্রযুক্তি বাজার ঘুরে পাওয়া ল্যাপটপ ও নেটবুকের দাম নিচে দেওয়া হলো।
ল্যাপটপ
এইচপি: ২৪২ জি১ ৩১১০এম কোর আইথ্রি ২.৪০ গিগাহার্টজ (গি.হা.) প্রসেসর, ৫০০ গিগাবাইট (গি.বা.) হার্ডডিস্ক ৩৭,০০০ ও প্যাভিলিয়ন জি৬ ২৩১১টিইউ ২.৬ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৯,০০০ টাকা।
স্যামসাং: এনপি৩৫০ভি৪এক্স-এ০৭বিডি ২.৫ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৭,৫০০; এনপি৪৫০আর৪ভি-এক্স০২বিডি, ২.৫ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৯,০০০ ও এনপি৩০০ই৪ভি ২.৫ গি.হা. কোর আইথ্রি ৭৫০ গি.বা. হার্ডডিস্ক ৪০,৫০০ টাকা।
ডেল: ইনস্পায়রন এন৩৪২১ কোর আইথ্রি ১.৮০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩২,৮০০ ও এন৪০৫০, কোর আইফাইভ ২.৪ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৫,৮০০ টাকা।
আসুস: এক্স৪৫০সিএ ১.৮ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৭৫০ গি.বা. হার্ডডিস্ক ৩৮,০০০ ও এ৪৪এইচ ২.২০ গি.হা. বি৯৬০ ডুয়াল কোর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩১,৫০০ টাকা।
এসার: অ্যাস্পায়ার ভি৫-৪৩১ ১.৫ গি.হা. ডুয়াল কোর প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৩,৮০০ টাকা।
অ্যাপল: ম্যাকবুক এয়ার ১.৩ গি.হা. কোর আইফাইভ প্রসেসর ১২৮ গি.বা. হার্ডডিস্ক ৯৭,৫০০ ও ম্যাকবুক প্রো ২.৫ গি.হা. কোর আইফাইভ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ১,১৫,০০০ টাকা।
লেনোভো: জি৪০০, ২.৪০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৬,০০০ ও জি৪৮০ ২ গি.হা. কোর আই ফাইভ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৪,৫০০ টাকা।
ফুজিৎসু: এলএইচ৫৩১ বি৯৬০ ২.২ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩০,৫০০ ও এলএইচ৫৩২ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৬,০০০ টাকা।
তোশিবা: স্যাটেলাইট এল৮৪০ডি ২.৫ গি.হা. কোর আইথ্রি ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৮,৫০০ ও স্যাটেলাইট বি৪০ ২.৪ গি.হা. কোর আইথ্রি ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৭,৫০০ টাকা।
সনি: ভায়ো এসভিই১৪১২২ সিভিবি ২.৪০ গি.হা. কোর আইথ্রি ৩২০ গি.বা. হার্ডডিস্ক ৫৬,৫০০ ও ভায়ো এসভিই১৪১৩৩ সিভিবি ২.৫ গি.হা. কোর আইথ্রি ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৬২,০০০ টাকা।
নেটবুক
এইচপি: এইচপি মিনি ১১০ ৪১১৭টিইউ ১.৬ গি.হা. ৩২০ গি.বা. ২৬,০০০ ও ১১০-৪১১২টিইউ ১.৬০ গি.হা. প্রসেসর ৩২০ গি.বা. ২৪,০০০ টাকা।
এসার: অ্যাস্পায়ার ওয়ান ডি২৭০, ১.৬০ গি.হা. প্রসেসর ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ২৩,৬০০ ও ওয়ান-৭২৫ এএমডি সি৬০ ১.০ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ২৬,৩০০ টাকা।
আসুস: এক্স২০০সিএ ইন্টেল সিডিসি ১০৭ইউ ১.৫০ গি.হা ৫০০ গি.বা. হার্ডডিস্ক ২৫,৫০০ ও এক্স৪৫১সিএ সিডিসি ১০৭ইউ ১.৫০ গি.হা ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ২৫,৭০০ টাকা।
স্যামসাং: অ্যাটম এন২১০০, ১.৬ গি.হা. ৩২০ গি.বা ২১,০০০ টাকা।
—সংগ্রহ: রাহিতুল ইসলাম