ঢাকার প্রযুক্তিবাজারে ক্রেতা কম থাকায় ল্যাপটপ ও নেটবুক কম্পিউটারের বেচাকেনাও বেশ কমেছে। শুক্রবার ক্রেতা কম ছিল বলে বিক্রেতারা জানান৷ গতকাল রোববার বাজার থেকে পাওয়া ল্যাপটপ ও নেটবুকের দাম নিচে দেওয়া হলো।
ল্যাপটপ
স্যামসাং: এনপি৩৫০ভি৪এক্স-এ০৭বিডি, ২.৫ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. ৩৭,৫০০ ও এনপি৩০০ই৪ভি ২.৫ গি.হা. কোর আইথ্রি, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক, ৪০,৫০০ টাকা। এইচপি: ২৪২ জি১ ৩১১০এম, কোর আইথ্রি ২.৪০ গিগাহার্টজ (গি.হা.) প্রসেসর ৫০০ গিগাবাইট (গি.বা.) হার্ডডিস্ক, ৩৭,০০০ টাকা। প্যাভিলিয়ন জি৬ ২৩১১টিইউ, ২.৬ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৯,০০০ টাকা। ডেল: ইনস্পায়রন এন৩৪২১, কোর আইথ্রি ১.৮০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩২,৮০০ ও এন৪০৫০, কোর আই ফাইভ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৫,৮০০ টাকা। আসুস: এক্স৪৫০সিএ ১.৮ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৭৫০ গি.বা. হার্ডডিস্ক ৩৮,০০০ টাকা। এ৪৪এইচ ২.২০ গি.হা. বি৯৬০ ডুয়াল কোর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩১,৫০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ভি৫-৪৩১, ১.৫ গি.হা. ডুয়াল কোর প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৩,৮০০ টাকা। অ্যাপল: ম্যাকবুক এয়ার, ১.৩ গি.হা. কোর আই ফাইভ প্রসেসর ১২৮ গি.বা. হার্ডডিস্ক ৯৭,৫০০ টাকা। ম্যাকবুক প্রো ২.৫ গি.হা. কোর আই ফাইভ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ১,১৫,০০০ টাকা। লেনোভো: জি৪০০, ২.৪০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৬,০০০ টাকা। জি৪৮০, ২ গি.হা. কোর আই ফাইভ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৪,৫০০ টাকা। ফুজিৎসু: এলএইচ৫৩১ বি৯৬০, ২.২ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩০,৫০০ টাকা। এলএইচ৫৩২ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৬,০০০ টাকা। তোশিবা: স্যাটেলাইট এল৮৪০ডি, ২.৫ গি.হা. কোর আইথ্রি ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৮,৫০০ ও স্যাটেলাইট বি৪০, ২.৪ গি.হা. কোর আইথ্রি ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৭,৫০০ টাকা। সনি: ভায়ো এসভিই১৪১২২ সিভিবি, ২.৪০ গি.হা. কোর আইথ্রি ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ৫৬,৫০০ টাকা। ভায়ো এসভিই১৪১৩৩ সিভিবি, ২.৫ গি.হা. কোর আইথ্রি ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৬২,০০০ টাকা।
নেটবুক
স্যামসাং: অ্যাটম এন২১০০, ১.৬ গি.হা. ৩২০ গি.বা ২১,০০০ টাকা। এইচপি: এইচপি মিনি ১১০ ৪১১৭টিইউ, ১.৬ গি.হা. ৩২০ গি.বা. ২৬,০০০ টাকা ও ১১০-৪১১২টিইউ, ১.৬০ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. ২৪,০০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ওয়ান ডি২৭০, ১.৬০ গি.হা. প্রসেসর ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ২৩,৬০০ টাকা। ওয়ান-৭২৫ এএমডি সি৬০ ১.০ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ২৬,৩০০ টাকা। আসুস: এক্স২০০সিএ ইন্টেল সিডিসি ১০৭ইউ, ১.৫০ গি.হা ৫০০ গি.বা. হার্ডডিস্ক ২৫,৫০০ টাকা। এক্স৪৫১সিএ সিডিসি ১০৭ইউ, ১.৫০ গি.হা ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ২৫,৭০০ টাকা। —সংগ্রহ: রাহিতুল ইসলাম