ল্যাপটপ পেল বাঘা ও চারঘাটের ১৭০ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা ও চারঘাটের ১৭০টি প্রতিষ্ঠানকে স্থানীয় সাংসদ শাহরিয়ার আলম একটি করে ল্যাপটপ, প্রিন্টার ও ইন্টারনেট সংযোগের জন্য মডেম হস্তান্তর করেন। চারঘাট পাইলট উচ্চবিদ্যালয়ে আয়োজিত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্সী মনিরুজ্জামান। অনুষ্ঠানে শাহরিয়ার আলম জানান, টেস্ট রিলিফের বরাদ্দ দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে বিলি না করে ল্যাপটপ কেনার কাজে ব্যবহূত হয়েছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় তিনি একটি করে ল্যাপটপ, প্রিন্টার ও ইন্টারনেট সংযোগের জন্য একটি করে মডেম দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বাকি ছয়টি চারঘাটের ছয়টি ইউনিয়ন পরিষদকে দেওয়া হয়েছে।আয়োজকেরা জানান, বাঘা ও চারঘাট উপজেলায় টেস্ট রিলিফের বরাদ্দ দিয়ে এই ল্যাপটপ কেনা হয়েছে। এগুলো চারঘাট ও বাঘা উপজেলার ১৪৪টি প্রাথমিক বিদ্যালয়, ২০টি মাদ্রাসা ও ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যবহারের জন্য বিতরণ করা হয়। —নিজস্ব প্রতিবেদক, রাজশাহী