ল্যাপটপ মেলা শুরু হচ্ছে কাল

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের ল্যাপটপ মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা রাত আটটা পর্যন্ত চলবে।
এটি মেলার আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের ১৬ তম ল্যাপটপ মেলা। এতে সাতটি প্যাভিলিয়ন, ১৩টি মিনি প্যাভিলিয়ন ও ৪৯ স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। এসব পণ্যে ছাড়, উপহারের পাশাপাশি মেলায় থাকছে চারটি সেমিনার ও কর্মশালা।
মেলা আয়োজক কর্তৃপক্ষ প্রথম আলোকে জানায়, ‘সকাল ১০টা থেকেই শুরু হবে মেলা। আগের মেলাগুলোর মতো এবারও তরুণদের অংশগ্রহণ বেশি হবে বলে আশা করছি। মেলার পরিসর এবার আগের চেয়ে বাড়ানো হয়েছে। মেলায় ল্যাপটপসহ প্রযুক্তি পণ্যে ছাড় ও উপহার থাকবে। বিশেষ ছাড় ও উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে।’
আরও পড়ুন:-