ল্যাপটপ মেলায় ছাড়
কাল বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ল্যাপটপ মেলা ২০১৫। এ মেলায় আসুস ও লেনেভো ল্যাপটপ কম্পিউটারে বিশেষ উপহার দেবে গ্লোবাল ব্র্যান্ড। আসুসের ‘স্ক্র্যাচ অ্যান্ড উইন অফার’ নামের এই সুবিধায় ক্রেতারা পেতে পারেন এয়ারকন্ডিশনার, ফ্রিজ, রেইনকোট, ছাতা, আসুস কালেকশন গিফট বক্স ইত্যাদি।
লেনেভোর ক্রেতাদের জন্য আছে সনির ৩২ ইঞ্চি এলইডি টিভি, স্মার্টফোন, ট্যাব, মোবাইল ফোন, প্রিন্টার, টি-শার্ট, স্পিকার, মাউস, পেনড্রাইভ ইত্যাদি।
এইচপি ল্যাপটপের সঙ্গে স্মার্ট টেকনোলজিস দেবে তারহীন মাউস, টি-শার্ট ও ছাতা। এ ছাড়া এইচপির ঘোষিত বিশেষ সুবিধাও ক্রেতারা পাবেন। তোশিবা ল্যাপটপের সঙ্গে উপহার হিসেবে আছে আইফোন ৬, স্যামসাং এস৬, পেনড্রাইভ, মাউস ও গিফট ভাউচার। টুইনমসের ট্যাবলেটে ব্যাগ, টি-শার্ট আর ডিলাক্সের পণ্যে আছে সর্বোচ্চ ৫০ শতাংশ মূল্যছাড়। এক্সট্রিম পণ্যে থাকছে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়। মেলায় অ্যাপল পণ্যের জন্য স্মার্ট টেকনোলজিসের প্যাভিলিয়নেও থাকবে মূল্যছাড়।
বিজ্ঞপ্তি