ল্যাপটপ মেলার র্যাফল ড্র অনুষ্ঠিত
ঢাকায় সদ্য সমাপ্ত ‘কিউবি ল্যাপটপ ফেয়ার, ২০১২’-এর প্রবেশ টিকিটের ওপর র্যাফল ড্র অনুষ্ঠিত হয়েছে। মেলার শেষ দিন গত শনিবার এ ড্র হয়। এতে প্রথম পুরস্কার ল্যাপটপ কম্পিউটার জেতেন মাহমুদুল হাসান। দ্বিতীয় পুরস্কার আই-পড ও তৃতীয় পুরস্কার একটি স্যামসাং ডিজিটাল ক্যামেরা পেয়েছেন কে কিউ জামান ও মীর মামুন। মোবাইল ফোন পেয়েছেন রাশিকুর রহমান শারিদ বিন শফিক, মেহেদী হাসান, রফিকুল ইসলাম রুপম ও নুরুল হক। এ ছাড়া আরও কিছু পুরস্কার ছিল র্যাফল ড্রতে। এই র্যাফল ড্রর পুরস্কারগুলোর পৃষ্ঠপোষক ছিলকরেছে ‘এখনি ডটকম’।এসারের ড্র সম্পন্নল্যাপটপ মেলায় ক্রেতাদের প্রতিদিন একটি করে স্মার্টফোন পুরস্কার দিয়েছে এসার। আর মেগা পুরস্কার ছিল মোটরসাইকেল। এসার স্মার্টফোন পেয়েছেন নাঈম, শরিফুজ্জামান পিন্টু এবং দিদার আলম। আর মোটরসাইকেল পেয়েছেন নাসির উদ্দিন আহমেদ। এসারের পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড পুরস্কারগুলো দিয়েছে। —বিজ্ঞপ্তি