ল্যাপটপ মেলায় উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ঢাকায় অনুষ্ঠেয় ঢাকা ল্যাপটপ মেলায় কম্পিউটার সোর্স লিমিটেড বিশেষ ছাড় ও উপহারসহ নানা ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটার বিক্রি করবে। দুটি প্যাভিলিয়নে ডেল, ফুজিৎসু, অ্যাপল, এইচপি ও প্রোলিংক ল্যাপটপ পাওয়া যাবে। এ ছাড়া ল্যাপটপ কম্পিউটারের জন্য নরটন অ্যান্টিভাইরাস সফটওয়্যার, ওয়েস্টার্ন ডিজিটালের বহনযোগ্য হার্ডডিস্ক, অ্যাপাসারের পেনড্রাইভ, মাউস ইত্যাদি পাওয়া যাবে। যেকোনো ল্যাপটপ কিনলেই পাবেন বাংলালায়ন ওয়াইম্যাক্স পণ্যে ৪৫ শতাংশ মূল্যছাড়। —বিজ্ঞপ্তি