ল্যাপটপ মেলায় ছাড় ও উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এবারের ল্যাপটপ মেলায় সব পণ্যেই থাকবে মূল্যছাড় ও উপহার। কোন ব্র্যান্ডের ল্যাপটপে কী ছাড় বা কী উপহার রয়েছে দেখা যাক।
এসার
এসার বিশেষ ছাড় উপহার নিয়ে হাজির হবে মেলায়। নতুন মডেলের ল্যাপটপ কম্পিউটারও আসবে মেলায়। এসার সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেবে।
অ্যাপল
মেলায় অ্যাপল পণ্যের জন্য থাকছে একটি প্যাভিলিয়ন, যেখানে বিশেষ মূল্যছাড় থাকবে।
ডেল
নতুন কিছু ল্যাপটপ দেখাবে ডেল। যেকোনো ল্যাপটপ কিনলে ক্রেতা পাবেন স্ক্র্যাচ কার্ড। যেটি ঘষে অল–ইন–ওয়ান পিসি ও মনিটর পাওয়ার সুযোগ আছে। এ ছাড়া উপহার হিসেবে পাওয়া যাবে অ্যান্টিভাইরাস, বহনযোগ্য চার্জার, তারহীন মাউস এবং দুই হাজার টাকা পর্যন্ত ছাড়।
তোশিবা
তোশিবা ল্যাপটপের সঙ্গে স্ক্র্যাচ কার্ড ঘষে ক্রেতারা পেতে পারেন আইফোন ৬, স্যামসাং এস৬ স্মার্টফোন, পেনড্রাইভ, মাউস কিংবা গিফট ভাউচার।

আসুস
‘স্ক্র্যাচ অ্যান্ড উইন অফার’ দেবে আসুস। স্ক্র্যাচ কার্ড ঘষে জিতে নিতে পারেন এয়ারকন্ডিশনার, ফ্রিজ, বর্ষাতি, ছাতা, আসুস কালেকশন গিফট বক্স ইত্যাদি।

এইচপি
স্মার্ট টেকনোলজিস দেবে তারহীন মাউস, টি–শার্ট ও ছাতা। এ ছাড়া এইচপি ঘোষিত বিশেষ সুবিধাও পাবেন ক্রেতারা।

লেনোভো
‘সামার চ্যাম্প অফার’ আনছে লেনোভো। ল্যাপটপ কিনে ক্রেতারা পাবেন স্ক্র্যাচ কার্ড। সনির ব্রাভিয়া ৩২ ইঞ্চি এলইডি টিভি, স্মার্টফোন, ট্যাবলেট, মুঠোফোন, প্রিন্টার, টি-শার্ট, স্পিকার, মাউস, পেনড্রাইভসহ নানা পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া লেনোভোর যেকোনো মডেলের ল্যাপটপ কিনলেই পাবেন উপহার।

টুইনমস
টুইনমসের কিনলেই পাওয়া যাবে টারগাসের ব্যাকপ্যাক বা টি-শার্ট। আর ডিলাক্সে পণ্যে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এক্সট্রিম পণ্যে থাকছে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।