ল্যাপটপ মেলায় ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাল থেকে অনুষ্ঠেয় তিন দিনের ল্যাপটপ মেলায় এক্সিকিউটিভ টেকনোলজিস লি. মেলায় এসার, গেটওয়ে ও ইমেশিনস ল্যাপটপের সঙ্গে বিনা মূল্যে দেবে বাংলালায়নের ইউএসবি ওয়াইম্যাক্স মডেম, ১ এমবিপিএস গতির ইন্টারনেট ও ৩ গিগাবাইট ডেটা আদান-প্রদানের সুবিধা। প্রতিটি এসার ল্যাপটপের সঙ্গে ক্রেতারা অপটিক্যাল মাউস পাবেন। এ ছাড়া প্রতিদিনের র্যাফেল ড্রতে বিজয়ীরা পাবেন এসারের স্মার্ট ফোন। ল্যাপটপ মেলায় স্মার্ট টেকনোলজিস এইচপি, তোশিবা এবং স্যামসাং ল্যাপটপে উপহার এবং মূল্যছাড় দেবে। এইচপির ল্যাপটপে আছে কুপন। কুপনের ড্রয়ে বিজয়ীরা পাবেন কম্পিউটার, এলইডি মনিটর ইত্যাদি। মেলায় সনি, এইচপি, ডেল, ফুজিৎসু, অ্যাপল, তোশিবা, স্যামসাং, আসুস, এসার, গেটওয়ে ও লেনোভো ল্যাপটপের সঙ্গে ছাড় ও উপহার দেবে রিশিত কম্পিউটার্স। —বিজ্ঞপ্তি