ল্যাপটপ মেলায় ছাড় উপহারের ছড়াছড়ি
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে জুম ল্যাপটপ মেলা ২০১০। মেলা উপলক্ষে বিভিন্ন প্যাভিলিয়নে নতুন ল্যাপটপের পাশাপাশি ও বিভিন্ন রকম সুবিধা দেওয়া হচ্ছে।প্রথম দিন মেলা ঘুরে দেখা গেছে, ল্যাপটপ কিনলেই বিভিন্ন ধরনের ছাড়সহ নানা রকম সুবিধা দেওয়া হচ্ছে। মেলায় এসারের নতুন টাচস্ক্রিন ল্যাপটপ কম্পিউটার নিয়ে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। মেলা উপলক্ষে এসার আটটি নতুন ল্যাপটপ বাজারজাত করেছে।তারা মোট ২২টি মডেলের ল্যাপটপ নিয়ে এসেছে মেলায়। মেলা উপলক্ষে এসার দুই থেকে আট হাজার টাকা পর্যন্ত ছাড় দিয়েছে। এ ছাড়া এসারের ত্রিমাত্রিক ছবি দেখার নতুন ল্যাপটপের সঙ্গে একটি বিশেষচশমা দেওয়া হচ্ছে। মেলায় কম্পিউটার সোর্স আকর্ষণীয় পুরস্কার ও উপহার দিচ্ছে।বিভিন্ন ব্র্যান্ডের প্রতিটি ল্যাপটপে ৭ থেকে ৮ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। কম্পিউটার সোর্স মেলায় তাদের আলাদা আলাদা চারটি প্যাভিলিয়নে অ্যাপল, ডেল, ফুজিত্সু, এইচপি এবং প্রোলিংকের ল্যাপটপ পাওয়া যাবে। মেলা উপলক্ষে আকর্ষণীয় মূল্যের পাশাপাশি প্রতিটি ডেল ও ফুজিত্সু ল্যাপটপ কিনলে কম্পিউটার সোর্স দিচ্ছে একটি বিখ্যাত ব্র্যান্ডের সুগন্ধী ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার। গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড মেলা উপলক্ষে ‘স্ক্র্যাচ অ্যান্ড উইন’ সুবিধা ঘোষণা করেছে। প্রতিটি ল্যাপটপে চার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিশেষ মূল্যছাড় দেওয়া হয়েছে। এ ছাড়া আসুসের ল্যাপটপ কিনলে কিউবির ওয়াইম্যাক্স মডেম দুই হাজার টাকায় পাওয়া যাবে। মেলায় লেনেভোর ল্যাপটপ কিনলে একটি মডেম অথবা প্রিন্টার বিনামূল্যে পাওয়া যাবে। স্মার্ট টেকনোলজির প্যাভিলিয়নে চলছে ‘এইচপি-আইসকুল অফার’। একটি ল্যাপটপ কিনলে আরেকটি ল্যাপটপ জেতার সুযোগ রয়েছে এ প্যাভিলিয়নে। এ ছাড়া ল্যাপটপ কিনলে স্ক্র্যাচ কার্ডে মোবাইল ফোনসেট, শার্ট, পেনড্রাইভ, মাইক্রোসফট ওয়্যারলেস মাউস, জ্যাকেটসহ বিভিন্ন সুবিধা। মেলায় এক্সিকিউটিভ মেশিনস অ্যাপল ল্যাপটপে উপহার দিচ্ছে। হাসির ল্যাপটপ কিনলেই ওয়েব ক্যাম, ব্লু-টুথ পাওয়া যাবে বিনামূল্যে। ল্যাপটপ মেলা চলবে আগামীকালশুক্রবার পর্যন্ত।খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। —বাদল খান