ল্যাপটপ মেলায় বিশেষ ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ল্যাপটপ ফেয়ারে এসার ও গেইটওয়ের বিশটিরও বেশি মডেলের ল্যাপটপ কম্পিউটার নিয়ে আসছে ইটিএল। নতুন কোর আই থ্রি প্রসেসর-চালিত চারটি নতুন ল্যাপটপ থাকছে মেলায়। এ ছাড়া আছে ছাড় ও উপহার। এসারের টাইমলাইন সিরিজের নোটবুক কম্পিউটারের সঙ্গে রয়েছে একটি আকর্ষণীয় ট্রলি ব্যাগ ও বাংলালায়নের ওয়াইফাই মডেম (ডংগল)। তিন দিনের ল্যাপটপ মেলা আজ থেকে শুরু হচ্ছে। —বিজ্ঞপ্তি