ল্যাপটপ সম্পর্কে জানার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাপটপ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ গাইড \ লেখক: মাহবুবুর রহমান \ প্রকাশক: সিসটেক পাবলিকেশন লিমিটেড, ঢাকা \ পৃষ্ঠা: ৩২৮ \ মূল্য: ২৫০ টাকা \শখের ও কাজের ল্যাপটপ কম্পিউটার যদি নষ্ট হয় বা চালানো না যায়, তবে দুশ্চিন্তার সীমা থাকে না। শুধু সঠিক ব্যবহার না জানার কারণে এই যন্ত্রটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। আবার অনেক দিন ব্যবহার না করা হলে ভেতরে ব্যাটারি থাকলে নষ্ট হতে পারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের যথাযথ ব্যবহার না করার ফলেও প্রয়োজনীয় ফাইল নষ্ট হয়ে যায়। ব্যবহারকারী ছাড়াও যাঁরা পেশা হিসেবে ল্যাপটপ সারাইয়ের কাজ করেন বা করতে চান তাঁদের সহায়ক একটি বই হলো ল্যাপটপ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ গাইড। লিখেছেন মাহবুবুর রহমান।এ বইয়ে ল্যাপটপের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বইটিতে রয়েছে ল্যাপটপ কম্পিউটার সম্পর্কে মৌলিক ধারণা। পেশা হিসেবে ল্যাপটপ সারাই, কম্পিউটার পরিচিতি ও ইতিহাস, পোর্টেবল কম্পিউটার, ল্যাপটপের বিভিন্ন অংশের পরিচিতি, ল্যাপটপ হার্ডওয়্যার, ল্যাপটপ প্রসেসর, ল্যাপটপ মাদারবোর্ড, হার্ডডিস্ক ড্রাইভ, ল্যাপটপ ব্যাটারি, স্ক্রিন, কিবোর্ড ও মাউসের ব্যবহার, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, হিটসিনক, কুলিং ফ্যান, সাউন্ডকার্ড র‌্যাম, পেনড্রাইভ, টিভি টিউনার কার্ড, নেটওয়ার্ক ইন্টারকার্ড, মডেম, ভিডিও বা গ্রাফিক্স কার্ড, ল্যাপটপের পোর্টগুলো, ল্যাপটপ কেনা, রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার বিভিন্ন সমস্যা, ডিসি পাওয়ার জ্যাক ঠিক করা, কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাসসহ এতে ২৯টি অধ্যায় আছে। এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। জেনে নিন, প্রযুক্তির আধুনিকতার উল্লেখযোগ্য বিষয়গুলো। প্রতিটি অধ্যায়ের সঙ্গে ছবি ব্যবহার করা হয়েছে। —ফেরদৌস ফয়সাল