ল্যাপটপে উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহা উপলক্ষে ফুজিৎসু ল্যাপটপে উপহার ঘোষণা করা হয়েছে। এ অফারের আওতায় ফুজিৎসু এএইচ ৫৪৪ মডেলের ল্যাপটপের সঙ্গে একটি ফুজিৎসু ব্যাকপ্যাক, একটি অ্যাপাসার পাওয়ার এবং স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার টিকিট উপহার হিসেবে পাওয়া যাবে। ল্যাপটপটিতে রয়েছে কোর আই থ্রি প্রসেসর, চার গিগাবাইট র্যাম ও ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ। কম্পিউটার সোর্স লিমিটেডের ঘোষণা করা ল্যাপটপটির দাম ৪৩ হাজার টাকা।
বিজ্ঞপ্তি