ল্যাপটপের অদল-বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো সচল বা অচল যেকোনো ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার বদল করে এইচপি কম্প্যাক ব্র্যান্ডের নতুন ল্যাপটপ কেনার সুবিধা দিচ্ছে করেছে কম্পিউটার সোর্স লিমিটেড। আগ্রহী ক্রেতাদের অনুরোধে কারণে আরও ৩০০ ল্যাপটপের জন্য এই সুবিধা দেওয়া হবে।সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি করপোরেট, ব্যাংক, সরকারি বা বেসরকারি অফিসের পুরোনো বা নষ্ট পিসিও এই সুবিধায় পাওয়া যাবে। পুরোনো কম্পিউটারের সঙ্গে ২১ হাজার ৯৯৯ টাকার বিনিময়ে এই সুযোগ নেওয়া যাবে। ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে মনিটর, কি-বোর্ড, মাউসসহ সিপিইউকে একটি পিসি হিসেবে ধরা হবে। —বিজ্ঞপ্তি