ল্যাপটপের চাহিদা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর প্রযুক্তি বাজারে ল্যাপটপ কম্পিউটার এখন বেশ বিক্রি হচ্ছে। ক্রেতারা বাজারে গিয়ে সাধ আর সাধ্যের সমন্বয় ঘটাতে পারছেন। গতকাল শনিবার বাজার ঘুরে দেখা গেল ২৪-২৫ হাজার টাকা দামের মধ্যে থাকা ল্যাপটপ কম্পিউটারের চাহিদাই বেশি। বিশেষ করে শিক্ষার্থীদের কাছে। আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে গতকাল ল্যাপটপ কিনতে এসেছিলেন মোহাম্মদপুরের সায়েক আল হাসান। তিনি বলেন, ‘২৪ হাজার ৫০০ টাকায় একটি ল্যাপটপ পেয়ে গেলাম, তাই কিনে ফেললাম।’
গতকাল ঢাকার কয়েকটি প্রযুক্তি বাজার থেকে পাওয়া ল্যাপটপ কম্পিউটারের দাম নিচে দেওয়া হলো।
স্যামসাং: এনপি ৩৫০ ভি৪ এক্স-এ ০৭ বিডি, ২.৫ গিহাহার্টজ (গি.হা.) কোর আইথ্রি প্রসেসর ৫০০ গিগাবাইট (গি.বা.) হার্ডডিস্ক ৩৭,৫০০ টাকা। এনপি ৪৫০ আর৪ ভি-এক্স ০২ বিডি ২.৫ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৯,০০০ টাকা ও এনপি ৩০০ ই৪ভি ২.৫ গি.হা. কোর আইথ্রি ৭৫০ গি.বা. হার্ডডিস্ক ৪০,৫০০ টাকা।
এইচপি: ১৪এফ০০৭এইউ এএমডি ডুয়াল কোর ১.৪ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ২৪,৫০০ টাকা। ১৫-আর০৪৩ ইন্টেল কোর আইথ্রি ১.৯০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৪,৫০০ টাকা। ২৪২ জি১ ৩১১০ এম কোর আইথ্রি ২.৪০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৭,০০০ টাকা। প্যাভিলিয়ন জি৬ ২৩১১ টিইউ ২.৬ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৯,০০০ টাকা।
ডেল: ইনস্পায়রন এন ৫৪১৮ কোর আই ফাইভ ২.২০ গি.হা. প্রসেসর ১ টেরাবাইট (টে.বা.) হার্ডডিস্ক ৫২,০০০ টাকা। ইনস্পায়রন এন ৩৫৪৩ কোর আইথ্রি ২.০ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৫,৫০০ টাকা। ইনস্পায়রন এন ৩৪২১, কোর আইথ্রি ১.৮০ গি.হা. প্রসেসর ৫০০ গি. বা. হার্ডডিস্ক ৩২,৮০০ ও এন ৪০৫০ কোর আই ফাইভ ২.৪ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৫,৮০০ টাকা।
আসুস: এক্স ৪৫০ সিএ ১.৮ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৭৫০ গি.বা. হার্ডডিস্ক ৩৮,০০০ টাকা। এ৪৪ এইচ ২.২০ গি.হা. বি৯৬০ ডুয়াল কোর প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩১,৫০০ টাকা।
এসার: অ্যাস্পায়ার ই৫-৪৭১,১. ৭০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৩,২০০ টাকা। অ্যাস্পায়ার ভি৫-৪৩১,১.৫ গি.হা. ডুয়াল কোর প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৩,৮০০ টাকা।
অ্যাপল: ম্যাকবুক এয়ার, ১. ৩ গি.হা. কোর আইফাইভ প্রসেসর ১২৮ গি.বা. হার্ডডিস্ক ৯৭,৫০০ টাকা। ম্যাকবুক প্রো ২.৫ গি.হা. কোর আইফাইভ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ১,১৫,০০০ টাকা। লেনোভো: জি৪০৮০, ২.১০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ১ টে.বা. হার্ডডিস্ক ৩৭,৭০০ টাকা। জি৪০০, ২.৪০ গি. হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৬,০০০ টাকা। জি৪৮০, ২ গি.হা. কোর আই ফাইভ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৪,৫০০ টাকা। ফুজিৎসু: এলএইচ ৫৩১ বি৯৬০, ২.২ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩০,৫০০ টাকা। এলএইচ ৫৩২, ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৬,০০০ টাকা। তোশিবা: স্যাটেলাইট এল ৪০ বি ১.৫ গি.হা. কোর আইথ্রি ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪০,২০০ টাকা। স্যাটেলাইট এল ৮৪০ ডি ২.৫ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৮,৫০০ টাকা। স্যাটেলাইট বি৪০ ২. ৪ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৭,৫০০ টাকা। সনি: ভায়ো এসভিই ১৪১২২ সিভিবি ২.৪০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৩২০ গি.বা. হার্ডডিস্ক ৫৬,৫০০ টাকা। ভায়ো এসভিই ১৪১৩৩ সিভিবি ২.৫ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৬২,০০০ টাকা।
সংগ্রহ: রাহিতুল ইসলাম