ল্যাপটপের বাজার ছিল মেলাকেন্দ্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শনিবার শেষ হয়েছে ল্যাপটপ মেলা। তিন দিনের এই মেলায় ক্রেতারা ছাড়, উপহারসহ নানা সুবিধা নিয়ে ল্যাপটপ কিনেছেন। এতে করে এই তিন দিনের ল্যাপটপ বাজার ছিল মেলাকেন্দ্রিক। মেলায় অংশগ্রহণকারী বিক্রেতারা গতকাল জানান, প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি হয়েছে মেলায়। গতকাল ঢাকার কয়েকটি প্রযুক্তিবাজার এবং ল্যাপটপ মেলা থেকে পাওয়া ল্যাপটপ ও নেটবুকের দাম নিচে দেওয়া হলো।
ল্যাপটপ
এইচপি: ১৫-আর০৪৩টিইউ কোর আইথ্রি ১.৯০ গিগাহার্টজ (গি.হা.) প্রসেসর ৫০০ গিগাবাইট (গি.বা.) হার্ডডিস্ক ৩৪,৫০০ টাকা। ২৪২ জি১ ৩১১০এম কোর আইথ্রি ২.৪০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৭,০০০ টাকা। প্যাভিলিয়ন জি৬ ২৩১১টিইউ ২.৬ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৯,০০০ টাকা। ডেল: ইন্সপায়রন এন৫৪১৮ কোর আই ফাইভ ২.২০ গি.হা. প্রসেসর ১ টেরাবাইট (টে.বা.) হার্ডডিস্ক ৫২,০০০ টাকা। ইন্সপায়রন এন৩৫৪৩ কোর আইথ্রি ২.০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৫,৫০০ টাকা। ইন্সপায়রন এন৩৪২১ কোর আইথ্রি ১.৮০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩২,৮০০ ও এন৪০৫০ কোর আই ফাইভ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৫,৮০০ টাকা। আসুস: এক্স৪৫০সিএ ১.৮ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৭৫০ গি.বা. হার্ডডিস্ক ৩৮,০০০ টাকা। এ৪৪এইচ ২.২০ গি.হা. বি৯৬০ ডুয়াল কোর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩১,৫০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ই৫-৪৭১, ১.৭০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৩,২০০ টাকা। অ্যাস্পায়ার ভি৫-৪৩১, ১.৫ গি.হা. ডুয়াল কোর প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৩,৮০০ টাকা। অ্যাপল: ম্যাকবুক এয়ার, ১.৩ গি.হা. কোর আই ফাইভ প্রসেসর ১২৮ গি.বা. হার্ডডিস্ক ৯৭,৫০০ টাকা। ম্যাকবুক প্রো ২.৫ গি.হা. কোর আই ফাইভ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ১,১৫,০০০ টাকা। লেনোভো: জি৪০৮০, ২.১০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ১ টে.বা. হার্ডডিস্ক ৩৭,৭০০ টাকা। জি৪০০, ২.৪০ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৬,০০০ টাকা। জি৪৮০ ২ গি.হা. কোর আই ফাইভ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৪,৫০০ টাকা। স্যামসাং: এনপি৩৫০ভি৪এক্স-এ০৭বিডি ২.৫ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. ৩৭,৫০০ টাকা। এনপি৪৫০আর৪ভি-এক্স০২বিডি ২.৫ গি.হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৯,০০০ টাকা ও এনপি৩০০ই৪ভি ২.৫ গি.হা. কোর আইথ্রি ৭৫০ গি.বা. হার্ডডিস্ক ৪০,৫০০ টাকা। ফুজিৎসু: এলএইচ৫৩১ বি৯৬০, ২.২ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩০,৫০০ টাকা। এলএইচ৫৩২ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৬,০০০ টাকা। তোশিবা: স্যাটেলাইট এল৪০বি, ১.৫ গি.হা. কোর আইথ্রি ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪০,২০০ স্যাটেলাইট এল৮৪০ডি, ২.৫ গি.হা. কোর আইথ্রি ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৮,৫০০ ও স্যাটেলাইট বি৪০ ২.৪ গি.হা. কোর আইথ্রি ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৭,৫০০ টাকা। সনি: ভায়ো এসভিই১৪১২২ সিভিবি, ২.৪০ গি.হা. কোর আইথ্রি ৩২০ গি.বা. হার্ডডিস্ক ৫৬,৫০০ টাকা। ভায়ো এসভিই১৪১৩৩ সিভিবি ২.৫ গি.হা. কোর আইথ্রি ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৬২,০০০ টাকা।
নেটবুক
স্যামসাং: অ্যাটম এন২১০০ ১.৬ গি.হা. ৩২০ গি.বা ২১,০০০ টাকা। এইচপি : এইচপি মিনি ১১০ ৪১১৭টিইউ ১.৬ গি.হা. ৩২০ গি.বা. ২৬,০০০ টাকা ও ১১০-৪১১২টিইউ ১.৬০ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. ২৪,০০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ওয়ান ডি২৭০ ১.৬০ গি.হা. প্রসেসর ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ২৩,৬০০ টাকা। ওয়ান-৭২৫ এএমডি সি৬০ ১.০ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক ২৬,৩০০ টাকা। আসুস: এক্স২০০সিএ ইন্টেল সিডিসি ১০৭ইউ ১.৫০ গি.হা ৫০০ গি.বা. হার্ডডিস্ক ২৫,৫০০ টাকা। এক্স৪৫১সিএ সিডিসি ১০৭ইউ, ১.৫০ গি.হা ৫০০ গি.বা. হার্ডডিস্ক ২৫,৭০০ টাকা ।