ঢাকার প্রযুক্তি বাজারে ল্যাপটপ কম্পিউটারের বিক্রি বেশি হচ্ছে। নেটবুকের বিক্রি তুলনামূলক কম বলে জানান বিক্রেতারা। গত এক মাসে ল্যাপটপ ও নেটবুকের দামে তেমন পরিবর্তন দেখা যায়নি। গতকাল শনিবার ঢাকার একাধিক কম্পিউটার বাজার থেকে নিচে ল্যাপটপ ও নেটবুকের দাম দেওয়া হলো।
ল্যাপটপ
এইচপি: কমপ্যাক সিকিউ৪৩-৪০০টিইউ, ডুয়াল কোর ২.২০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩২,০০০ টাকা। প্যাভিলিয়ন জি৪ ১৩১০এইউ,২.২ গি.হা. প্রসেসর, ৫০০ গিগাবাইট, ২৯,৩০০ টাকা। প্রোবুক পি৪৪৪৫এ৬ ৪৪০০ ২.৭ গি.হা. ৭৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৩,০০০ টাকা। ডেল: ইন্সপায়রন এন৩৪২০, বি৯৮০ ডুয়াল কোর ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৫,০০০ ও এন৪০৫০, কোর আই৫ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৫২,৮০০ টাকা। আসুস: এক্স৪৫০সিএ ১.৮ গি.হা. কোর আই৩, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক, ৩৮,০০০ টাকা। এ৪৪এইচ ২.২০ গি.হা. বি৯৬০ ডুয়াল কোর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩১,৫০০ ও কে৫৫এ ২.৬০ গি.হা. কোর আই৫, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক, ৪৯,০০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ভি৫-৪৩১, ১.৫ গি.হা. ডুয়াল কোর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৩,৮০০ ও ৫৭৫৫ ২.৩ গি.হা. কোর আই৩ ৬৪০ গি.বা. হার্ডডিস্ক, ৪৮,৩০০ টাকা। অ্যাস্পায়ার ৫৭৫৫, ২.৩ গি.হা. কোর আই৩, ৬৪০ গি.বা. হার্ডডিস্ক, ৫০,৩০০ টাকা। অ্যাপল: ম্যাকবুক এয়ার, ১.৩ গি.হা. কোর আই৫ ১২৮ গি.বা. হার্ডডিস্ক ৯৭,০০০ টাকা। ম্যাকবুক প্রো ২.৪ গি.হা. কোর আই৭, ২৫৬ গি.বা. হার্ডডিস্ক ২,০২,০০০ টাকা। স্যামসাং: এনপি৩৫০ভি৪এক্স-এ০৭বিডি, ২.৫ গি.হা. কোর আই৩, ৫০০ গি.বা. ৩৮,০০০ ও এনপি৩৭০আর৪ভি ২.৪ গি.হা. কোর আই৩, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪১,০০০ টাকা। লেনোভো: জি৪০০, ২.৪০ গি.হা. কোর আই৩, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৬,০০০ টাকা। ফুজিৎসু: এলএইচ৫৩১ বি৯৬০, ২.২ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩০,৫০০ টাকা। লাইফবুক এস৬৪২০ ২.১ গি.হা. কোর টু ডুয়ো ৩২০ গি.বা. হার্ডডিস্ক ৯২,৫০০ টাকা। তোশিবা: স্যাটেলাইট এল৮৪০ডি, ২.৫ গি.হা. কোর আই৩ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৮,৫০০ টাকা। সনি: ভায়ো এসভিই১৪১২২ সিভিবি, ২.৪০ গি.হা. কোর আই৩ ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ৬০,০০০ টাকা।
নেটবুক
এসার: অ্যাস্পায়ার ওয়ান ডি২৭০, ১.৬০ গি.হা. ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ২৩,৬০০ ও ওয়ান ৭২৫ এএমডি সি৬০, ১.০ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ২৬,৩০০ টাকা। আসুস: এক্স১০১সিএইচ, ৩২০ গি.বা. ২১,৮০০ ও অ্যাটম এন১০০এস, ১.৬ গি.হা. ৩২০ গি.বা ২১,০০০ টাকা। স্যামসাং: অ্যাটম এন২১০০, ১.৬ গি.হা. ৩২০ গি.বা ২১,০০০ টাকা। এইচপি: এইচপি মিনি ১১০ ৪১১৭টিইউ, ১.৬ গি.হা. ৩২০ গি.বা. ২৬,০০০ টাকা ও ১১০-৪১১২টিইউ, ১.৬০ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. ২৪,০০০ টাকা। —সংগ্রহ: রাহিতুল ইসলাম