ল্যাপটপের ব্যবহার নিয়ে জরিপ এবং গবেষণার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল স্বাধীন গবেষক বাংলাদেশে ‘শিক্ষা ও ব্যবসাক্ষেত্রে ল্যাপটপের কার্যকরী ব্যবহার’ নিয়ে কম্পিউটার ব্যবহারকারীদের ওপর জরিপ এবং গবেষণা শুরু করতে যাচ্ছেন।বাংলাদেশে শিক্ষা ও ব্যবসাক্ষেত্রে ল্যাপটপ কম্পিউটার কীভাবে ব্যবহূত হচ্ছে, এর প্রয়োজনীয়তা এবং চাহিদা সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করাই এ জরিপের উদ্দেশ্য।গত বুধবার এ ব্যাপারে ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. সবুর খান, গবেষক দলের প্রধান সৈয়দ আকতার হোসেন, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, মাসিক টেকওয়ার্ল্ড বাংলাদেশ-এর সম্পাদক নাজনীন নাহার এবং গবেষক দলের সদস্য রাজীব আহমেদ, এস এম মেহদী হাসান ও বিপ্লব কিশোর দেব উপস্থিত ছিলেন। গবেষক দলটি দুটি ধাপে এই জরিপ পরিচালনা করবে। প্রথম পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে জরিপ চালানো হবে। গবেষক দলের সদস্যরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান, বাজারসহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করবে। এরপর সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে শিক্ষা ও ব্যবসাক্ষেত্রে ল্যাপটপ কীভাবে ব্যবহূত হচ্ছে, ব্যবহারকারীরা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং কীভাবে বাংলাদেশের বাজারে ল্যাপটপ ব্র্যান্ডগুলোর সমস্যা সমাধান ও চাহিদা পূরণ করতে পারবে, সে ব্যাপারে একটি দিকনির্দেশনা দেওয়া হবে।গবেষণা কার্যক্রমে সহযোগিতা করছে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বিআইজেএফ এবং মাসিক টেকওয়ার্ল্ড বাংলাদেশ। —বিজ্ঞপ্তি