ল্যাপটপের সঙ্গে বিনা মূল্যে প্রিন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচপি ব্র্যান্ডের প্রতিটি কমপ্যাক প্রেসারিও সিকিউ৪৩-৩০২ এইউ এবং কমপ্যাক প্রেসারিও সিকিউ৪৩-৩০৩ এইউ মডেলের ল্যাপটপের সঙ্গে বিনা মূল্যে এইচপি ১০০০ মডেলের প্রিন্টার পাওয়া যাবে। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা ল্যাপটপ সিকিউ৪৩-৩০২ এইউ মডেলে রয়েছে এএমডি এপিইউ ই-৩০০ মডেলের প্রসেসর, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ২ গিগাবাইট র‌্যাম, ১ গিগাবাইট রেডিয়ন এইচডি ৬৩১০ গ্রাফিকস কার্ড এবং ১৪.১ ইঞ্চি এলইডি পর্দা ইত্যাদি। দাম ২৭ হাজার ২০০ টাকা। এ ছাড়া সিকিউ৪৩-৩০৩ এইউ মডেলে রয়েছে এএমডি এপিইউ ই-৪৫০ মডেলের প্রসেসর, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ২ গিগাবাইট র‌্যাম, ১ গিগাবাইট রেডিয়ন এইচডি ৬৩২০ গ্রাফিকস কার্ড এবং ১৪.১ ইঞ্চি এলইডি পর্দা ইত্যাদি । দাম ২৯ হাজার ৩০০ টাকা। —বিজ্ঞপ্তি