লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টপ ফিফটি থেকে টপ টেন। গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজে চলছে ফাইনাল লড়াই। প্রথম প্রশ্ন করা হয়েছে প্রতিযোগীদের উদ্দেশে। পাঁচ সেকেন্ডের ব্যবধানে হাত তুলেছে চার প্রতিযোগী। প্রথমজনই সঠিক উত্তর দিল। ঠিক একই ধরনের ঘটনা ঘটল বাকি চারটি প্রশ্নের ক্ষেত্রে। কিন্তু উত্তর এল নতুন চারজনের কাছ থেকে। কি আর করা। পাঁচ প্রশ্নের উত্তর দিলেন পাঁচজন। এবার তাই করা হলো টাইব্রেকিং প্রশ্ন। প্রশ্ন হলো চারটি। উত্তর এল চারজনের কাছ থেকে। আবার চারজনের মধ্যে টাইব্রেকিং প্রশ্ন। এবার প্রশ্ন তিনটি। উত্তর যা হওয়ার তাই। সুযোগ নিল আবার তিনজন। তিন প্রতিষ্ঠানের তিন প্রতিযোগী। মঞ্চের সামনে বসে থাকা অতিথি এবং শিক্ষার্থীরাও নিস্পলক। কেউ হাত, কেউ আঙুল কামড়াচ্ছে। এবার প্রশ্ন দুটি। উত্তর দিল দুজন। শেষে উপায় না দেখে কুইজ মাস্টার ফাইনাল প্রশ্ন করলেন। আর সুযোগটি কাজে লাগিয়ে আই-জিনিয়াস খেতাব জিতে নিল ভেন্যু প্রতিষ্ঠানের শিক্ষার্থী ইনতিসার আউয়াল। তুমুলকরতালি এবং অভিনন্দনে সিক্ত হলো আই-জিনিয়াস ইনতিসার আউয়াল। দর্শকদের মধ্যেকথা তখন একটাই, ‘বাপ রে, এমন প্রতিযোগিতা জীবনে দেখিনি। একেই বলে বুঝি হাড্ডাহাড্ডি লড়াই।’